সম্পর্ক
পৃথিবীতে জন্মের পর আমরা হাজার কোটি মানুষের ভিড়ে বড় হয়ে উঠি। জীবনের পথে কত মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, সম্পর্ক গড়ে ওঠে। কারও সঙ্গে হয় ক্ষণিকের দেখা, কারও সঙ্গে কিছু দিনের পরিচয়, আবার কারও সঙ্গে দীর্ঘ সময়ের গভীর সম্পর্ক। কেউ কেউ থেকে যায় আজীবন, স্মৃতির ভেতর কিংবা বাস্তবের পাশে।
তবুও আমরা কখনোই জানি না—কে কতটা সময় আমাদের জীবনে থাকবে, কার সঙ্গে কতদিন দেখা হবে, কতদিন যোগাযোগ থাকবে। হতে পারে আজকের দেখা-ই শেষ দেখা, কিংবা গতকালের কথোপকথনটাই ছিল শেষ কথা। জীবন অনিশ্চিত, আর সেই অনিশ্চয়তার মাঝেই সম্পর্কগুলোর মূল্য আরও বেশি।
Comments
Post a Comment